মহিলারা মাসে পাবে ৯০০০ টাকা, পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প – Seba Sakhi Scheme
বং নিউজ, ওয়েবডেস্ক: সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার থেকে কেন্দ্র শুরু করে কেন্দ্র সরকার একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রাখে। আর ঠিক তেমনই একটি প্রকল্প হল সেবা সখী প্রকল্প (Seba Sakhi Scheme)। লক্ষীর ভান্ডার যেমন একদিকে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেয়, ঠিক তেমনই এই প্রকল্পটির আওতায় মহিলারা পায় মোটা অংকের আর্থিক সহায়তা। ২০২৩ সালে এই প্রকল্পটি শুরু হয়েছিল। আর স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে খুব তাড়াতাড়ি তা জনপ্রিয়তা লাভ করে। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।
| প্রকল্পের নাম | সেবা সখী প্রকল্প |
| প্রদানকারী সংস্থা | পশ্চিমবঙ্গ সরকার |
| কারা পাবে | স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা |
| সহায়তার পরিমাণ | মাসে ৯০০০ টাকা পর্যন্ত |
| আবেদন পদ্ধতি | অনলাইন বা অফলাইন |
| কবে শুরু | ২০২৩ সালে |
| মূল উদ্দেশ্য | মহিলাদের স্বনির্ভর গড়ে তোলা |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wb.gov.in/ |
পশ্চিমবঙ্গ সরকারের সেবা সখী প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা সেবা সখী প্রকল্প হল একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এর মূল লক্ষ্য রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা আর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা পেশাগত কাজ বা স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেবা সখী প্রকল্পের উদ্দেশ্য
সেবা সখী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি মহতী উদ্যোগ, যা মহিলাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি ব্লকে ২০ জন করে মহিলা নিয়োগ করা হয়। আর প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছিল, যা কয়েকটি নির্দিষ্ট ব্লকেই প্রয়োগ করা হবে। আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদেরকে সেবা দেওয়া।
তবে জানা যাচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদেরকে সেবা প্রদানে সাহায্য করে। এমনকি প্রশিক্ষণে ব্লাড পেশার মাপা, রক্ত পরীক্ষা করা, প্রাথমিক চিকিৎসার মতো দক্ষতাও শেখানো হয়। আর প্রশিক্ষণ শেষে মহিলারা একটি সার্টিফিকেট পায় যা তাদের বেসরকারি সংস্থায় কাজের সুযোগ করে দেয়। এর ফলে মহিলারা স্বাস্থ্যসেবা খাতে বিরাট অবদান রাখতে পারে।
কোন কোন ব্লকে শুরু হচ্ছে এই প্রকল্প?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কয়েকটি ব্লকেই এই প্রকল্প শুরু করা হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকের ইতিমধ্যেই এই প্রকল্প চলছে। আর এই ব্লকগুলিতে প্রচুর বয়স্ক মানুষ বসবাস করেন। যাদের সেবার প্রয়োজন রয়েছে। তাই এই প্রকল্প মূলত তাদের জন্য সেরার সেরা হতে চলেছে। পাইলট প্রকল্পে সাফল্যের ভিত্তি করেই পরবর্তীতে ব্লকে এই প্রকল্প প্রসারিত করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ২ লক্ষ টাকা ছুঁচ্ছে সোনার দাম, তবে ৩০ হাজারে কেনার সুযোগ দিচ্ছে মোদী – Narendra Modi On Gold Price
কী কী সুবিধা মেলে?
পশ্চিমবঙ্গ সেবা সখী প্রকল্পের আওতায় মহিলাদের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সেবা কর্মী হিসেবে দক্ষ হয়ে উঠতে পারে। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন গ্রামাঞ্চলে প্রতিদিন ২৫০ টাকা করে আর শহরাঞ্চলে ৩০০ টাকা করে ভাতা দেওয়া হয়। অর্থাৎ, প্রতি মাসে ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকা করে আর্থিক সহায়তা মেলে। আর প্রশিক্ষণ হিসেবে তাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কাজের সুযোগ করে দেওয়া হয়।
সেবা সখী প্রকল্প শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগ নয়, বরং মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এক মহতি উদ্যোগ। বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা যেমন একদিকে সহায়তা পায়, ঠিক তেমনই মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে। আর এদিকে প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন মহিলাদের দক্ষতা বাড়িয়ে আরও কর্মজীবনের নতুন পথ খুলে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ রাজ্যের সামাজিক এবং উন্নয়ন খাতে বিরাট ভূমিকা রাখে।
আবেদন কীভাবে করবেন?
পশ্চিমবঙ্গ সেবা সখী প্রকল্পে আবেদন করার জন্য সরাসরি সরকারি ওয়েবসাইট বা স্থানীয় ব্লক প্রশাসনে গিয়ে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই সরকারি ঘোষণা বা সরকারের ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে। তবে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সেবা সখী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
- এরপর আবেদন পত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- সবশেষে সাবমিট করে দিন।
আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দিচ্ছে ১০ লক্ষ টাকা, আপনি পেয়েছেন? – SBI E Mudra Loan Scheme
সেবা সখী প্রকল্প হল পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কর্মসংস্থানের নয়া দিগন্ত। আর যারা স্বাবলম্বী হয়ে উঠতে চান এবং দেশের অর্থায়নে অংশ নিতে চান, তাদের জন্য এই প্রকল্প সেরার সেরা তা বলার অপেক্ষা রাখে না। তাই আজই এই প্রকল্পে আবেদন করুন এবং স্বাবলম্বী হয়ে উঠুন।