পুজোর পরেই ১০০০ এর জায়গায় ২০০০ টাকা! বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা
বং নিউজ, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে একটি হল লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar) মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্পের জুড়িমেলা ভার। ২০২১ সালে শুরু হওয়ার পর থেকে এই প্রকল্প সাধারণ মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে।
প্রসঙ্গত, প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পাওয়া যায়, যা বহু পরিবারের কিছুটা হলেও ভরসার জায়গা। কিন্তু এবার উৎসবের মরসুমে নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে। জানা যাচ্ছে, এবার ১০০০ টাকা নয়, বরং ২০০০ টাকা পাবে রাজ্যের মহিলারা।
লক্ষীর ভান্ডার প্রকল্পে এখন কত টাকা মেলে?
প্রসঙ্গত, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখন সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা করে ভাতা পান। তবে প্রথম দিকে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন।
নতুন আপডেট কী বলা হচ্ছে?
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন মহল থেকে জল্পনা শুরু হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই প্রকল্পের আওতায় ভাতা বাড়াতে পারেন। শোনা যাচ্ছে, এই প্রকল্পের মাসিক ভাতা এবার ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বাড়বে। অর্থাৎ, এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিগুন টাকা ঢুকবে, তা বলার অপেক্ষা রাখে না।
নতুন করে আবেদন করতে হবে?
তবে সবথেকে বড় প্রশ্ন উঠছে যে, এই টাকা পেতে গেলে কি আবার নতুন করে আবেদন করতে হবে? যদিও সরকারি মহল বা নবান্ন থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই পুরনো অ্যাকাউন্ট বাতিল হচ্ছে না বলেই অনুমান করা হচ্ছে। কিন্তু সরকারি ভাবে নির্দেশ আসলে হয়তো নতুন করে আবেদন করতে হতে পারে।
উল্লেখ্য, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এবার বিরাট প্রভাব ফেলবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা ধরে রাখার জন্য এবং মহিলা ভোট ব্যাংককে শক্তিশালী করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে পারে।
আরও পড়ুনঃ ২০২৬ সালে কবে পড়ছে দুর্গাপুজো? দেখে নিন আজই সময়সূচী
তবে যেহেতু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনওরকম ঘোষণা করা হয়নি, তাই সবটা এখনও পর্যন্ত জল্পনা ও সূত্রের মধ্যেই সীমাবদ্ধ। অনেকে মনে করছেন, পুজোর পরবর্তী সময়ে বা নির্বাচনের আগেই হয়তো ভাতা বাড়ানো হতে পারে। সবটা নির্ভর করবে অফিসিয়াল বিজ্ঞপ্তির উপর।