বেকারদের ১ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, সেরা স্কিম মোদীর – PMEGP Loan Scheme
বং নিউজ, ওয়েবডেস্ক: বেকারদের জন্য এবার দারুণ সুখবর। যত বেকার ছেলে মেয়ে, গৃহিনী বা ছাত্র-ছাত্রী রয়েছে, তাদেরকে ১ কোটি টাকা করে দিচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন স্কিম চালু করেছে, যার নাম PMEGP Loan Scheme। আর এই স্কিমের আওতায় মূলত কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হচ্ছে। তবে কারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা দরকার, সমস্ত তথ্য বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
| প্রকল্পের নাম | PMEGP Loan Scheme |
| প্রদানকারী সংস্থা | কেন্দ্রীয় সরকার |
| আর্থিক সহায়তার পরিমাণ | ১ কোটি টাকা পর্যন্ত |
| কারা যোগ্য | ব্যবসায়ীক উদ্যক্তরা |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.kviconline.gov.in |
কী এই PMEGP Loan Scheme?
জানা যাচ্ছে, PMEGP Loan Scheme মূলত বেকার যুবক-যুবতীদেরকে স্বনির্ভর করে তোলার জন্য একটি সরকারি প্রকল্প। আর এটি খাদ্য ও গ্রাম উদ্যোগ কমিশনের দ্বারা পরিচালিত। শহর ও গ্রামাঞ্চলে নতুন ব্যবসার সুযোগ করে দেয় এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় উদ্যোক্তরা ব্যাঙ্ক থেকে খুব সহজেই ব্যবসায়িক ঋণ বা MSME লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারে, যেখানে সরকার আর্থিক সহায়তা প্রদান করবে। এমনকি এখানে সুদের হার নেই বললেই চলে। এই প্রকল্প একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনই একদিকে ব্যবসার পথ খুলে দিচ্ছে।
কী কী সুবিধা পাওয়া যায় এই স্কিমে?
প্রসঙ্গত, PMEGP Loan Scheme প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ ও শহরে এলাকার বেকারত্ব কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। আর এই প্রকল্পের আওতায় ক্রেডিট লিংক ও সাবসিডি প্রদান করা হয়। মূলত সাবসিডি প্রকল্পে মোট খরচ ১৫% থেকে ৩৫% পর্যন্ত দাঁড়াতে পারে। উদ্যোক্তারা এই ঋণের মাধ্যমে বিভিন্ন মেশিন কিনতে পারে বা কারখানা তৈরি করতে পারে। বিশেষ করে মহিলা বা SC/ST সম্প্রদায়ের প্রার্থীদের জন্য এটি সোনায় সোহাগা।
তবে জানিয়ে রাখি, এই প্রকল্পের সাবসিডি প্রকল্পের খরচের উপরে নির্ভর করবে। সাধারণভাবে শহর অঞ্চলে ১৫%, গ্রামাঞ্চলে ২৫% সাবসিডি দেওয়া হয়। তবে বিশেষ কিছু ক্ষেত্র যেমন SC/ST বা প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে শহরে ২৫% এবং গ্রামে ৩৫% সাবসিডি দেওয়া হয়। আর এই সাবসিডি মূলত এককালীন ও ব্যাঙ্ক ঋণের মাধ্যমেই দেওয়া হয়। তিন বছরের লক-ইন পিরিয়ডের মাধ্যমে এই টাকা শোধ করতে হয়।
কারা এই প্রকল্পের জন্য যোগ্য?
এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
- আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।
- একটি পরিবার থেকে শুধুমাত্র একজন প্রার্থী এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।
- পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- যারা আগে কোনও সরকারি স্কিম থেকে লোন নিয়েছেন, তারা আর এই প্রকল্পের আওতায় পড়বেন না।
- সেলফ হেল্প গ্রুপগুলিও এই স্কিমের জন্য যোগ্য।
আরও পড়ুনঃ আধার আপডেট করতে গেলেই লাগবে ৭০০ টাকা, নতুন নিয়ম UIDAI-র – Aadhar Update UIDAI
কিন্তু হ্যাঁ, সবাই যে এই প্রকল্পে লোন পাবে, এমনটা নয়। কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন—
- কৃষি, পশুপালন, চা বা কফি চাষের মতো কার্যক্রমের জন্য এই প্রকল্পের আওতায় লোন পাওয়া যাবে না। কারণ পরিবেশের নিষেধাজ্ঞার কারণে এই প্রকল্প থেকে এই খাতগুলি বাদ দেওয়া হয়।
- চলমান কোনও ব্যবসার জন্য নতুন ঋণ নেওয়া যাবে না। শুধুমাত্র আপডেটের সুযোগ থাকবে।
- মদ উৎপাদন কিংবা জুয়ার মতো নিষিদ্ধ কার্যক্রমের জন্য এই প্রকল্প থেকে ঋণ নিতে পারবেন না।
PMEGP Loan স্কিমের সুদের হার
কেন্দ্র সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, PMEGP Loan স্কিমে সাধারণত ১১ থেকে ১২% হারে সুদ দিতে হয়। কিন্তু হ্যাঁ, এটি ব্যাঙ্কের নিয়মের উপরে নির্ভর করবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা আর সার্ভিস সেক্টরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এমনকি দ্বিতীয় লোনের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং থেকে ১ কোটি টাকা এবং সার্ভিসিংয়ের জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত সীমা রয়েছে। আর এই ঋণের মেয়াদ মোটামুটি ৩ থেকে ৭ বছর মধ্যে হয়ে থাকে।
কীভাবে আবেদন করবেন?
প্রধানমন্ত্রীর চালু করা এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই নিজের নাম, ঠিকানা এবং যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
- এরপর আধার কার্ড যাচাই করে ইউজার আইডি তৈরি করুন।
- এরপর লগইন করে নিজের তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
- এরপর আবেদন জমা দিয়ে দিন।
- আপনার আবেদন মূলত PMEGP Loan KVIC বা DIC দ্বারা যাচাই করা হবে। আর আবেদনের পর ব্যাঙ্কে গিয়ে ব্যবসায়িক লোন নিতে পারবেন।
কী কী ডকুমেন্ট দরকার হয়?
লোন নেওয়ার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। সেগুলি হল—
- পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড কিংবা বয়সের প্রমাণপত্র।
- প্রকল্পের রিপোর্ট এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- SC/ST প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেট।
- ব্যাঙ্ক অ্যএকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি।
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
আরও পড়ুনঃ প্যান কার্ড থাকলে ঘরে বসে মিলবে ৫ লক্ষ টাকা লোন, জানুন বিস্তারিত – Personal Loan By Pan Card
মোদ্দা কথা, PMEGP Loan Scheme বেকার যুবক-যুবতীদেরকে স্বনির্ভর করে তোলার জন্য একটি বিরাট পদক্ষেপ। আর এই প্রকল্পের আওতায় লক্ষ লক্ষ যুবক নিজেদের নামে ব্যবসা শুরু করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। শুধুমাত্র সঠিক পরিকল্পনা, ডকুমেন্ট আর নিজের উদ্যোগ থাকলেই হবে। তাই আজই এই প্রকল্পে আবেদন করুন এবং লোন নিয়ে নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হয়ে উঠুন।
এখান থেকে আবেদন করুন- ক্লিক করুন