মহিলাদের বিনা সুদে ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার, এভাবে আবেদন করুন
বং নিউজ, ওয়েবডেস্ক: মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। আর তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল ভারত সরকারের লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মূলত গ্রামীণ এবং শহরের মহিলারা ব্যবসা করার জন্য বিনা সুদে মোটা অংকের টাকা ঋণ পায়। এমনকি ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
| প্রকল্পের নাম | লাখপতি দিদি যোজনা |
| কাদের জন্য প্রকল্প | স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের |
| কী যোগ্যতা দরকার | স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হলেই আবেদন করা যাবে |
| কত টাকা পাওয়া যায় | ৫ লক্ষ টাকা পর্যন্ত |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| প্রদানকারী সংস্থা | কেন্দ্র সরকার |
| অফিসিয়াল ওয়েবসাইট | lakhpatididi.gov.in |
লাখপতি দিদি যোজনা কী?
আসলে কেন্দ্র সরকারের এই লাখপতি দিদি যোজনা বিনা সুদে মহিলাদেরকে লোন দেওয়ার জন্যই পরিচিত। তবে এই প্রকল্পে মূলত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরই লোন দেওয়া হয়, আর গোটা দেশের ৩ কোটি মহিলাকে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় লোন দেবে বলে লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার। সবথেকে বড় ব্যাপার, লোনের পাশাপাশি এখানে ব্যবসার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেওয়া হয়, তাও সম্পূর্ণ বিনামূল্য।
জানিয়ে রাখি, লাখপতি যোজনা মহিলাদের ক্ষমতায়নের একটি প্রকল্প। আর এটি ২০২৩ সালের ১৫ আগস্ট চালু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে প্রতি বছরে ১ লক্ষ টাকা করে লোন দেওয়া। আর এই প্রকল্প শুধুমাত্র আর্থিক সাহায্যের জন্য নয়, বরং দক্ষতা উন্নয়নও বড় ভূমিকা রাখে। এর ফলে মহিলারা পরিবার এবং সমাজের উন্নয়নে প্রভাব বিস্তার করতে পারে।
কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?
কেন্দ্র সরকারের লাখপতি দিদি যোজনা প্রকল্পে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হল—
১) বিনা সুদে লোনের সুবিধা
সাধারণত আমরা যদি কোনও জায়গা থেকে লোন নিই, সেক্ষেত্রে মোটামুটি ১০% সুদ দিতে হয়। তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে লোন নিলে কোনওরকম সুদ দিতে হয় না। এই প্রকল্পে মহিলারা ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনা সুদে লোন নিতে পারে। আর এই লোনের টাকা মূলত হস্তশিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করা হয়। তবে ঋণ পরিশোধ করতে হয় মূলত দুই থেকে তিন বছরের মধ্যে।
আরও পড়ুনঃ বাড়ি কন্যা সন্তান থাকলেই মিলছে ১০ লক্ষ টাকা, এখনই আবেদন করুন – Sukanya Samriddhi Yojana
২) দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ
এই প্রকল্পের আওতায় মহিলাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন এলইডি তৈরি, ড্রোন অপারেশন বা ডিজিটাল মার্কেটিং এর দক্ষতা শেখানো হয়। এমনকি এর ফলে মহিলারা বাজারের চাহিদা অনুযায়ী তাদের ব্যবসা শুরু করতে পারে। এছাড়া বীমা বা আর্থিক সুবিধা প্রদান করা হয় এই প্রকল্পের আওতায়। তাই যারা দীর্ঘমেয়াদী আয়ের উৎস খুঁজতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প।
কারা আবেদন করতে পারবে?
কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- পরিবারে কোনও সরকারি চাকরিজীবী থাকা যাবে না।
- পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- মহিলাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
- বয়স সীমা হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
প্রকল্পের মূল উদ্দেশ্য কী?
কেন্দ্র সরকারের লাখপতি দিদি যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নারীদেরকে স্বাবলম্বী করে তোলা। আর সরকার ইতিমধ্যেই ২০২৫ সালের মধ্যে ৩ কোটি মহিলাকে লাখপতি যোজনা প্রকল্পের আওতায় লোন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যে ২৯ হাজার পরিবার এই লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে কোনও স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিন।
- এরপর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন।
- এরপর ফর্মটি ব্যক্তিগত তথ্য এবং ব্যবসার বিবরণ দিয়ে পূরণ করুন।
- একবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করুন।
- এরপর ফর্মটি জমা দিন। যাচাই প্রক্রিয়া শুরুর পর অনুমোদন হয়ে গেলেই ঋণ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
অবশ্যই পড়ুনঃ Airtel Offer: মাত্র ১০০ টাকার কম দামে আনলিমিটেড ডেটা দিচ্ছে এয়ারটেল
প্রয়োজনীয় ডকুমেন্ট
এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেগুলি হল—
- আধার কার্ড
- প্যান কার্ড
- ব্যাংকের পাসবুকের ফটোকপি
- আয়ের শংসাপত্র
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- বাসস্থানের প্রমাণপত্র
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পদের সার্টিফিকেট।
তাই যদি আপনিও এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন এবং বিনা সুদে লোন নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে আজই আবেদন করুন এই প্রকল্পে এবং স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যান।