২০২৬ সালে কবে পড়ছে দুর্গাপুজো? দেখে নিন আজই সময়সূচী

লাইফস্টাইল

বং নিউজ, ওয়েবডেস্ক: দেখতে দেখতে এবছরের দুর্গাপুজোর অন্তিম পর্যায়ে চলে আসলাম আমরা। আজ রাত কাটলেই পুজো শেষ। আবার অপেক্ষা করতে হবে একটা বছরের। কারণ আজ বিজয়া দশমী আর কাল একাদশী। সিঁদুর খেলা, নাচ-গান আর বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে এ বছরের দুর্গাপুজো। তবে এবার প্রশ্ন জাগছে, সামনের বছর অর্থাৎ ২০২৬ সালে দুর্গাপুজো (Durga Puja 2026) কবে?

২০২৬ সালে কবে দেবীপক্ষ?

প্রসঙ্গত, মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়। আর এইদিন থেকেই মায়ের আরাধনা করা হয়। জানা যাচ্ছে, ২০২৬ সালে মহালয়া পড়বে ১০ অক্টোবর। আর ওইদিনই হবে দেবীপক্ষের সূচনা। অর্থাৎ, ওই দিন পিতৃপক্ষের অবসান ঘটবে আর মায়ের আরাধনা করা হবে।

সামনের বছর দু’দিন ষষ্ঠী

তবে সামনের বছর দুর্গাপুজোতে একটি বিরাট চমক রয়েছে। কারণ ২০২৬ সালে দুর্গাপুজোয় দু’দিন ষষ্ঠী পড়বে, যা সেরকম একটা দেখা যায় না। ফলে উৎসবের আনন্দ যে আরও একদিন বাড়বে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

২০২৬ সালের দুর্গাপুজো কত তারিখে পড়ছে?

পঞ্জিকা ঘেঁটে জানা যাচ্ছে—

  • ২০২৬ সালে ষষ্ঠী পড়বে ১৬ অক্টোবর এবং ১৭ অক্টোবর। বাংলা তারিখ হিসেবে ২৯ আশ্বিন এবং ৩০ আশ্বিন ১৪৩৩।
  • সপ্তমী পড়বে ১৮ অক্টোবর ২০২৬ এবং বাংলা তারিখ হিসেবে ১ কার্তিক ১৪৩৩।
  • অষ্টমী পড়বে ১৯ অক্টোবর ২০২৬ এবং বাংলা তারিখ হিসেবে ২ কার্তিক ১৪৩৩।
  • নবমী পড়বে ২০ অক্টোবর ২০২৬ এবং বাংলা তারিখ হিসেবে ৩ কার্তিক ১৪৩৩।
  • দশমী পড়বে ২১ অক্টোবর ২০২৬ এবং বাংলা তারিখ হিসেবে ৪ কার্তিক ১৪৩৩।

পড়বেনঃ পুজোতেই লটারি লাগল কেন্দ্রীয় কর্মীদের, বাড়ল ৩% DA! কবে থেকে হচ্ছে কার্যকর?

প্রসঙ্গত, ২০২১ সালে ২১ অক্টোবর অর্থাৎ বুধবারের দিনই বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শেষ হবে। আর আজকের মতো ওই দিনও দেবীর বিসর্জন এবং সিঁদুর খেলার মাধ্যমে দুর্গাপুজোর পরিসমাপ্তি ঘটবে। তারপর আবারও আসবে লক্ষীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, আরও কত কি। সবথেকে বড় ব্যাপার, আবারও এক বছর অপেক্ষা করতে হবে দুর্গাপুজোর জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bong Newz

Founder of Bong Newz. 4 years experienced in this field. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *