৬০ বছর বয়সেও লাগবে ১৮ এর ‘বেবি গার্ল!’ এভাবে করুন স্কিন কেয়ার ও মেকাপ – Skin Care Routine
বং নিউজ, ওয়েবডেস্ক: বর্তমান যুগে বয়স একটা সংখ্যা মাত্র, এই কথাটি অনেকে প্রমাণ করেছে। যদি শরীরকে সঠিকভাবে যত্ন করা যায় এবং জীবনধারা সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে ৬০ বছর বয়সেও একজন নারী বা পুরুষ ২০ বছর বয়সের মতো উজ্জ্বলতা ধরে রাখতে পারে । তাহলে চলুন জেনে নিই, এমন কিছু টিপস (Motivation) যা আপনার বয়স কমিয়ে দেবে—
নিয়মিত ত্বকের যত্ন নেওয়া (Skin Care Routine)
- প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে ক্লিন করে তারপর শোবেন।
- শীতকাল হোক বা গরমকাল, প্রতিদিন নিয়ম করে ঘর থেকে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে বেরোন। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করবে।
- প্রতি সপ্তাহে দু’দিন করে মুখের স্ক্রাব করুন। এতে মৃত কোষ গুলো দূর হয়ে যাবে।
- প্রাকৃতিক উপাদান হিসাবে শসার রস, আলুর রস, টমেটোর রস ব্যবহার করতে পারেন।
- সপ্তাহে তিনদিন মুখে চন্দন এবং মধু ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকে উজ্জ্বলতা আসবে।
- রাতে ঘুমোনোর আগে ভিটামিন ই যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করা (Motivation for Healthy Skin Care)
- সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল পান করুন। এতে আপনার শরীর হাইড্রেটেড থাকবে।
- প্রতিদিন খাবারের সাথে সবুজ শাকসবজি, ডিম, দুধ, মাছ এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার রাখুন।
- অতিরিক্ত মিষ্টি, তেলেভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন।
- প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস জল পান করুন।
- প্রতিদিন নিয়ম করে গ্রিন টিও খেতে পারেন। এই গ্রিন টি শরীরকে ডিটক্স রাখে এবং শরীরের উজ্জ্বলতা বাড়ায়।
নিয়মিত শরীর চর্চা করা
- বয়স বাড়লে পেশী ও হাড়ের দুর্বলতা বাড়তে থাকে। হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত শরীর চর্চা করলে এগুলোর সম্ভবনা অনেকটাই কমে যায় এবং মনও সতেজ থাকে।
- প্রতিদিন যোগ ব্যায়াম ও ধ্যান করা ভালো। এতে মানসিক চাপ কমে।
- প্রতিদিন সকালে ৩০ মিনিট করে হাঁটা বা হালকা দৌড়ানো উচিত।
- সপ্তাহে দু’দিন বা তিন দিন কিছু হালকা ব্যায়াম করলে শরীর রক্ত সঞ্চালন ভালো হয় এবং ত্বক টানটান থাকে। শরীরে ফ্যাটও জমতে পারে না।
আরও পড়ুনঃ রেশনের সাথে ১০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন? – 1000 Rupees With Ration
মানসিক শান্তি বজায় রাখা
- মানসিক শান্তি সৌন্দর্যের মূল উৎস। মনের শান্তি থাকলে তার ছাপ মুখে ফুটে ওঠে।
- আপনার নিজের পছন্দের কাজগুলো নিয়মিত করুন।
- বেশি করে হাসুন। হাসার ফলে মুখের পেশী শিথিল হয়ে তা মনকে শান্তি প্রদান করে।
- নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন।
বিশ্রামের প্রয়োজনীয়তা
- প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা করে ঘুমান। পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল এবং বলিরেখা দেখা যেতে পারে।
- ঘুমানোর পরিবেশ যেন শান্ত, সুন্দর এবং হালকা আলোযুক্ত হয়।
- ঘুমানোর আগে মোবাইল নিজের থেকে খানিকটা দূরত্বে রাখুন।
সঠিক সাজগোজ
- সাজগোজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মেকআপ যেন সবসময় হালকা এবং ন্যাচারাল হয়। এতে দেখতেও সুন্দর লাগে এবং ত্বকেরও ক্ষতি হয় না ।
- ভারী মেকআপ ত্বকের নানাভাবে ক্ষতি করতে পারে।
- নিয়মিত চুলে তেল লাগান এবং মাঝে মাঝে চুল কাটতে পারেন।
- ঠোঁটে হালকা লিপস্টিক ও চোখে হালকা কাজল দিতে পারেন।
আরও পড়ুনঃ বাড়ি বই না পড়লেও পরীক্ষায় আসবে 100% নম্বর, মানুন এই ছোট্ট টিপস – How to Score Highest Marks in Exam
পোশাক ও পরিচ্ছদ
মুখের সাথে সাথে পোষাক পরিচ্ছদের সুন্দর রাখতে হবে। হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার করুন। সোজা হয়ে হাঁটুন ও সোজা হয়ে বসুন। এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। হালকা গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার করতে পারেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা
ভিতরের সুস্থতা ছাড়া বাহ্যিক সৌন্দর্য সম্ভব নয়। তাই নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল পরীক্ষা করুন। শরীর যদি সুস্থ থাকে, তা আপনার বাহ্যিক সৌন্দর্য হয়ে ফুটে উঠবে।
অন্যান্য কিছু টিপস
তবে এগুলো ছাড়াও অন্যান্য আরও কিছু টিপস রয়েছে, যেগুলি মানলে আপনার সৌন্দর্য ৬০ বছর বয়সেও বজায় থাকবে। সেগুলি হল—
- আপনার মানসিক এবং আধ্যাত্বিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। যে ব্যক্তি নিজের সঙ্গে নিজের জীবনের মানুষদের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে শান্তিতে থাকে, তাদের সৌন্দর্য কখনো অভাব হয় না।
- নিয়মিত ধ্যান বা প্রার্থনা করতে হবে। যোগ ব্যায়ামে সময় দিতে হবে।
- পরিছন্নতা বজায় রাখতে হবে। অপরিচ্ছন্ন চেহারা বা অপরিচ্ছন্ন পোশাক পরবেন না। সর্বদা ভালো স্বাস্থ্য ও মৌলিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
- নিয়মিত স্নান করার চেষ্টা করতে হবে। কোনওদিন স্নান বন্ধ দেবেন না, সে যতই সমস্যা হোক না কেন।
- নতুন নতুন কিছু শিখতে হবে। সেটা নতুন দক্ষতা হোক, সখ হোক কিংবা ভাষা, যাই হোক না কেন। বুদ্ধি বা জ্ঞানের কোনওদিন অভাব হয় না।
আরও পড়ুনঃ প্রত্যেক মেয়েকে ২৫,০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আবেদন করুন – Rupashree Scheme West Bengal
অল্প বয়স্ক দেখানো কোনো জাদু নয় — এটি একটি সুন্দর জীবন যাপনের অভ্যেস। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, ত্বকের সঠিক পরিচর্চা যা আপনার সৌন্দর্যকে ধরে রাখে। অকারণ চিন্তাভাবনা এড়িয়ে চলুন। সর্বোপরি মনে রাখবেন, সৌন্দর্য মানে শুধু মুখ নয়, বরং মন ও শরীরে প্রশান্তির সমন্বয়, যা আপনাকে ৬০ বছর বয়সেও ২০ বছর বয়সের মতো দীপ্তিপূর্ণ রাখবে।