প্যান কার্ড থাকলে ঘরে বসে মিলবে ৫ লক্ষ টাকা লোন, জানুন বিস্তারিত – Personal Loan By Pan Card
বং নিউজ, ওয়েবডেস্ক: অনেক সময় জরুরী কাজে টাকা দরকার পড়ে, কিন্তু কাছে থাকে না। ঠিক তখন ইনস্ট্যান্ট লোন (Personal Loan) নেওয়ার কথা ভাবে অনেকে। তবে লোন নেওয়া বললে তো নেওয়া নয়। ব্যাঙ্ক কত সহজে কি লোন দেবে! তবে জানা যাচ্ছে, আপনার কাছে যদি শুধুমাত্র প্যান কার্ড (Pan Card) থাকে, তাহলেই এই সমস্যার সমাধান হবে। হ্যাঁ, শুনতে অবাক লাগেলেও একেবারে সত্যি। কারণ আপনার তাৎক্ষণিক লোন দরকার পড়লে প্যান কার্ডের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে।
| কী সুবিধা মিলবে | পার্সোনাল লোন |
| কী ডকুমেন্ট লাগবে | শুধু প্যান কার্ড |
| কত টাকা মিলবে | ৫ লক্ষ টাকা পর্যন্ত |
| সুদের হার কত | ১০ থেকে ২৪% |
| প্রদানকারী সংস্থা | ব্যাঙ্ক বা NBFC সংস্থা |
| CIBIL স্কোর কত লাগবে | ৭৫০ এর উপরে |
প্যান কার্ডের মাধ্যমেই হবে লোন | Personal Loan By Pan Card |
দেখুন, বর্তমান সময়ে গরিব কিংবা ধনী, সকলের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আর হঠাৎ করে চিকিৎসার খরচ কিংবা পড়াশোনা বা অন্য কোনও যাবতীয় প্রয়োজনে অর্থের দরকার পড়তে পারে। আর ঠিক সেই পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্ক বা এনবিএফসি সংস্থাগুলি পার্সোনাল লোন দিয়ে থাকে। আর যদি আপনার কাছে শুধুমাত্র একটি প্যান কার্ড থাকে, তাহলেই আপনি এক ক্লিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
যেহেতু প্যান কার্ড আইকর দপ্তরের জারি করা একটি ডকুমেন্ট, আর এটি আয়করদাতার প্রমাণপত্র হিসেবেও কাজ করে, তাই আপনার আয় এবং লেনদেনের হিসাব রাখবে এই প্যান কার্ড। আর এটি শুধুমাত্র ট্যাক্স জমা দেওয়ার জন্য নয়, বরং আর্থিক পরিষেবার ক্ষেত্রে কাজ করে। বর্তমান সময়ে সমস্ত ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি এই প্যান কার্ডের ভিত্তিতেই লোন দিয়ে থাকে।
থাকতে হবে KYC
তবে হ্যাঁ, এই প্যান কার্ডের মাধ্যমে লোন পেতে গেলে অবশ্যই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে। আর আবেদনকারীর KYC করা থাকতে হবে। এতে করে ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের পরিচয় খুব দ্রুত যাচাই করা যাবে। আর ঋণ অনুমোদন হয়ে যাবে খুব দ্রুত।
কী কী যোগ্যতা দরকার?
প্যান কার্ডের মাধ্যমে লোন পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে।
- আবেদনকারের বৈধ প্যান কার্ড থাকতে হবে।
- অতীতে লোন নেওয়া কিংবা ক্রেডিট কার্ডের বিল সময় মতো পরিশোধ করতে হবে। এমনকি তার জন্য রেকর্ড বজায় রাখতে হবে।
- CIBIL স্কোর ভালো হতে হবে। মোটামুটি ৭৫০ এর বেশি CIBIL স্কোর হলে তাড়াতাড়ি লোন পাওয়া যায়.
- আয়ের স্থায়ী উৎস থাকতে হবে, সে চাকরি হতে পারে বা ব্যবসা।
- প্যান কার্ডের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে।
আরও পড়ুনঃ মাত্র ১ টাকাতেই জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, ঝটপট আবেদন করুন – WB Government Scheme
CIBIL স্কোর দরকার পড়বে?
দেখুন, CIBIL স্কোর হল আপনার আর্থিক দায়বদ্ধতার পরিচয়পত্র। অর্থাৎ, আপনি কোনও জায়গা থেকে লোন নিয়েছেন বা ইএমআই করেছেন, তা আপনি কীভাবে শোধ করবেন বা কত তাড়াতাড়ি শোধ করবেন, তার ওপর নির্ভর করেই এই CIBIL স্কোর তৈরি করা হয়। এটি মোটামুটি ৩০০ থেকে ৯০০ এর মধ্যে থাকে। আর যার ক্ষেত্রে যত বেশি স্কোর, সে ততো তাড়াতাড়ি লোন পায়। কারণ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনার ক্রেডিট স্কোর দেখেই লোন দেবে।
- যদি আপনার ক্রেডিট স্কোর বেশি থাকে, তাহলে খুব তাড়াতাড়ি ঋণ পাওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি কম সুদের হারে ঋণ পাবেন, আর দ্রুত ঋণ অনুমোদন হয়।
- আর যদি ক্রেডিট স্কোর কম থাকে, তাহলে আপনার ঋণ পেতে অসুবিধা হতে পারে। এমনকি সুদের হার বেশি হতে পারে।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আপনি গুগল-পে, পেটিএম এর মাধ্যমে ফ্রিতেই আপনার CIBIL স্কোর চেক করে নিতে পারবেন।
লোনের জন্য কীভাবে আবেদন করবেন?
প্যান কার্ডের মাধ্যমে লোন পেতে গেলে আপনি দুইভাবে আবেদন করতে পারেন। অনলাইন এবং অপরটি অফলাইন পদ্ধতি। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে কোনও ব্যাঙ্ক কিংবা এনবিএফসি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সেখানে পার্সোনাল লোনের উপরে ক্লিক করুন।
- এরপর প্যান কার্ড এবং আধার কার্ডের সমস্ত যাবতীয় তথ্য ইনপুট করুন।
- এরপর আপনার প্রয়োজনীয় ঋণের পরিমাণ লিখুন ও ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- এরপর ব্যাঙ্কের তরফ থেকে কেওয়াইসি এবং ইনকাম যাচাই করা হবে।
- সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি ৪৮ ঘণ্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টে পার্সোনাল লোনের টাকা চলে আসবে।
এবার যদি আপনি অফলাইনে আবেদন করতে চান, তাহলে আপনাকে কোনও নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় যেতে হবে। আর সেখানে আবেদনপত্র পূরণ করে কাগজ সহ জমা দিতে হবে। ব্যাঙ্কের আধিকারিকরা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করে ঋণ অনুমোদন করে দেবে।
কত টাকা পর্যন্ত লোন মিলবে?
যেমনটা জানা যাচ্ছে, সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে আর্থিক অবস্থা আয় এবং CIBIL স্কোরের উপর ভিত্তি করে লোন দেওয়া হয়। আর সেক্ষেত্রে আপনি প্যান কার্ড ব্যবহার করে সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তবে সবটাই নির্ভর করবে আপনার CIBIL স্কোরের উপরে।
আর অনলাইনে আবেদন করলে মোটামুটি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে এই লোনের টাকা ঢুকে যায়। তবে কিছু কিছু প্রিমিয়াম ব্যাঙ্ক বা ফিনটেক সংস্থা ১০ মিনিটের মধ্যেই এই লোন দিয়ে দেয়।
সুদের হার কত?
মোটামুটি পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার আপনার প্রোফাইল এবং CIBIL স্কোরের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে সাধারণত পার্সোনাল লোনে সুদের হার ১০.৫০% হয়ে থাকে। তবে সর্বোচ্চ ২৪% পর্যন্ত সুদের হার দাঁড়াতে পারে। যদি আপনার CIBIL স্কোর কম থাকে, তাহলে সুদের হার সাধারণত বেশি হবে।
মনে রাখবেন এই বিষয়
কিন্তু লোন নেওয়ার আগে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত, লোন নেওয়ার আগে ভালোভাবে শর্তাবলী পড়ে নিতে হবে। দ্বিতীয়ত, প্রসেসিং ফি সহ অন্যান্য চার্জ সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিতে হবে। তৃতীয়ত, লোন নেওয়ার পর সময় মতো ইএমআই পরিশোধ করতে হবে। নাহলেই বিপাকে পড়বেন। আর বেশি সুদের হার দেখলে সেক্ষেত্রে লোন নেবেন না।
আরও পড়ুনঃ আধার আপডেট করতে গেলেই লাগবে ৭০০ টাকা, নতুন নিয়ম UIDAI-র – Aadhar Update UIDAI
তাই যদি আপনার হঠাৎ করে কোনও টাকার দরকার পড়ে এবং লোন নিতে চান, তাহলে আজই শুধুমাত্র প্যান কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদন করুন, আর নিজের আর্থিক সমস্যা থেকে মুকুব করুন। তবে হ্যাঁ, পরিকল্পনা করে তথ্য যাচাই করে নিজের ক্ষমতা বুঝেই লোনের পথে হাঁটবেন।