মাধ্যমিক পাস করলেই হবে, ২০ লক্ষ টাকা স্কলারশিপ দিচ্ছে SBI – State Bank Scholarship
বং নিউজ, ওয়েবডেস্ক: অর্থাভাব অনেক সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তবে এবার সেই সমস্যার সমাধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। জানা যাচ্ছে, দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের (SBI ASHA Scholarship) সুযোগ দিচ্ছে। তাই আপনি যদি উচ্চ শিক্ষার পথে এগিয়ে যেতে চান, এবং আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন, তাহলে এই স্কলারশিপ হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
তবে কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা দরকার হবে, কীভাবে আবেদন করবে, কাদেরকে সিলেক্ট করা হবে, কত টাকা স্কলারশিপ দেওয়া হবে, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল।
| স্কলারশিপের নাম | স্টেট ব্যাঙ্কের আশা স্কলারশিপ |
| প্রদানকারী সংস্থা | SBI ফাউন্ডেশন |
| স্টাইপেন্ডের পরিমাণ | ১৫ হাজার থেকে ২০ লক্ষ টাকা |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ স্নাতক/ স্নাতকোত্তর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ | ১৫ নভেম্বর, ২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইট | sbifoundation.in |
স্টেট ব্যাঙ্কের আশা স্কলারশিপ | SBI ASHA Scholarship |
প্রসঙ্গত জানিয়ে রাখি, স্টেট ব্যাঙ্কের এই আশা এস্কলারশিপ মূলত SBI ফাউন্ডেশনের মাধ্যমেই কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির উদ্যোগে একটি অংশ হিসেবে চালু করা। আর বর্তমানে ২০২৫ সাল চলছে। আর এটি SBI এর প্ল্যাটিনাম জুবিলী অর্থাৎ ৭৫ তম প্রতিষ্ঠা দিবস। সে কারণেই এই স্কলারশিপের আওতায় আর্থিকভাবে অসচ্ছল পড়ুয়াদের সাহায্য করা হচ্ছে।
মূলত গরিব বা খেটে খাওয়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষায় যাতে কোনওরকম প্রতিবন্ধকতা না আসে বা উচ্চ শিক্ষার পথে এগিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। চলুন এই স্কলারশিপ সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই আজকের প্রতিবেদনে।
কারা আবেদন করতে পারবে?
প্রসঙ্গত, এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে। আর যোগ্যতা বলতে গেলে এখানে বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হচ্ছে। সেগুলি হল—
- স্কুল স্তরের ক্ষেত্রে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কলারশিপের আওতায় অর্থ সাহায্য করা হয়।
- স্নাতক স্তর অর্থাৎ NIRF টপ ৩০০ কিংবা NAAC – A রেটের কলেজের ছাত্রছাত্রীরা একমাত্র এই স্কলারশিপের আওতায় পড়বে।
- স্নাতকোত্তর স্তর অর্থাৎ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইটি কিংবা আইআইএম ক্যাটাগরি প্রার্থীরা এই স্কলারশিপের আওতায় পড়বে।
- যে সমস্ত পড়ুয়ারা বিদেশে পড়াশোনা করে, তারাও এই স্কলারশিপের আওতায় পড়বে। তবে হ্যাঁ, এক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র এসসি/এসটি প্রার্থীরা, মাস্টার্স বা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে।
আরও পড়ুনঃ পুজোর পরেই ১০০০ এর জায়গায় ২০০০ টাকা! বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা
লাগবে অন্যান্য যোগ্যতাও
তবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, বরং এই স্কলারশিপে আবেদন করার জন্য আরও কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বৈধ প্রমাণপত্র থাকতে হবে।
- গত শিক্ষাবর্ষের পরীক্ষায় অন্তত ৭৫% নম্বর থাকতে হবে কিংবা ৭.০ CGPA নিয়ে কলেজে পাস করতে হবে।
- পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। যেমনটা জানা যাচ্ছে, স্কুল স্তরের ছাত্র ছাত্রীদের জন্য ৩ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৬ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে বাৎসরিক আয়।
কত টাকা স্টাইপেন্ড দেওয়া হয়?
যেমনটা খবর, এই স্কলারশিপের আওতায় ছাত্রছাত্রীরা সর্বনিম্ন ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক স্টাইপেন্ড পেয়ে থাকে। তবে যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য এই স্কলারশিপ হতে পারে একেবারে সেরা বিকল্প। তবে প্রতিটি স্তরের জন্য ভিন্ন ভিন্ন স্টাইপেন্ড দেওয়া হবে। সেগুলি হল—
- স্কুল স্তরের জন্য প্রতি বছরে দেওয়া হয় ১৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা।
- স্নাতক স্তরের জন্য প্রতি বছরে দেওয়া হয় ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা।
- স্নাতকোত্তর স্তরের জন্য দেওয়া হয় প্রতি বছরে ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা।
- বিদেশে পড়তে গেলে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতি বছরে ৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
যেমনটা জানা যাচ্ছে, এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য প্রথমে এসবিআই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে আমাদের প্রতিবেদনের নীচে থেকে এসবিআই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সেখানে গিয়ে “Platinum Jubilee Asha Scholarship 2025” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন। সেক্ষেত্রে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ব্যক্তিগত তথ্য দরকার পড়বে।
- এরপর “Apply Now” বাটনটিতে ক্লিক করুন।
- এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার তথ্যও পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
- এরপর সাবমিট অপশনটিতে ক্লিক করুন এবং একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন। সেটিকে সংরক্ষণ করে রাখুন।
আরও পড়ুনঃ ৭৫ টাকায় আনলিমিটেড কল, ডেটা! জলের দরে সেরা প্ল্যান নিয়ে এল Jio
কী কী ডকুমেন্ট দরকার?
এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি দরকার হবে, সেগুলি হল—
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার আইডি কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট।
- শেষ পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতায় জেরক্স কপি দিলেই হবে।
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ
প্রসঙ্গত, এই স্কলারশিপে গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর,২০২৫। আর ফল প্রকাশ করা হবে ২০২৫ এর ডিসেম্বর মাসেই এবং অর্থ প্রদান শুরু হবে ২০২৬ এর জানুয়ারি থেকে। তাই অবশ্যই ১৫ নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে নেবেন। নাহলে পরে আর আবেদন করতে পারবেন না।
নিয়োগ কীভাবে করা হবে?
এখানে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কোনওরকম পরীক্ষাও নেওয়া হবে না বা কোনও টেস্ট নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতার পারফরম্যান্স, আর্থিক অবস্থা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করে নিয়োগ করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হতে পারে।
জেনে রাখার বিষয়
তবে এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে, এই স্কলারশিপে যারা আবেদন করবে, তারা যেন আর অন্য কোনও স্কলারশিপে আবেদন না করে। কারণ শুধুমাত্র একটি স্কলারশিপই দেওয়া হবে। একাধিক সরকারি স্কিম থেকে একসাথে স্কলারশিপ নেওয়া যায় না। তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করবেন। আর আবেদন করার জন্য কোনওরকম ফি লাগবে না।
তবে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, এই স্কলারশিপ হয়ত শুধুমাত্র SC/ ST-দের জন্যই। তবে না, কারণ বিদেশে পড়ুয়া SC/ ST প্রার্থীরাই একমাত্র এই স্কলারশিপের সুবিধা পাবে। তবে দেশের মধ্যে যারা পড়াশোনা করছে, তারা প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই চাকরি দিচ্ছে TCS, মাস গেলে মাইনে ৩৫,০০০ – TCS Recruitment 2025
তাই আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং অর্থভাবের জন্য নিজের পড়াশোনাকে চালিয়ে না নিয়ে যেতে পারেন, তাহলে আজই আবেদন করুন ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপে এবং পড়াশোনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান, আর ভবিষ্যতের জন্য স্বাবলম্বী হয়ে উঠুন।
আবেদন করুন- এখানে ক্লিক করুন