স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই দিচ্ছে ১০ লক্ষ টাকা, আপনি পেয়েছেন? – SBI E Mudra Loan Scheme
বং নিউজ, ওয়েবডেস্ক: বর্তমান সময়ে চাকরির সুযোগ ছেড়ে ব্যবসা শুরু করতে অনেকেই চায়। তবে মূলধন অনেকের কাছে বাধা হয়ে দাঁড়ায়। তবে স্টেট ব্যাঙ্ক এবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক ই মুদ্রা লোন স্কিম (SBI E Mudra Loan Scheme) নামের একটি প্রকল্প চালু করেছে, যেখানে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
আর স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা এই প্রকল্পের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই খুব কম সুদে লোন পাচ্ছে। বেকার যুবক-যুবতীদের জন্য নেব একেবারে আশার আলো হয়ে উঠেছে এই স্কিম। চলুন আজকের প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
স্টেট ব্যাঙ্কের ই মুদ্রা লোন স্কিম
প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা চালু হয়েছিল ২০১৫ সালে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্যই মূলত চালু করা। আর ভারতের বিভিন্ন ধরনের ব্যবসায়িক ঋণ বা বিজনেস লোন রয়েছে। তার মধ্যেই অন্যতম হল MSME লোন পিএম স্বনিধী লোন ইত্যাদি। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল, ছোট উদ্যোগীদের সহজলভ্যে ঋণ প্রদান করা এবং সুদ কম নেওয়া। বিশেষ করে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এটি দারুণ বিকল্প। আর সরকারের এই উদ্যোগে কোনও গ্যারান্টি ছাড়াই লোন মেলে। কোনওরকম ক্রেডিস্ক স্কোর বা সিভিল স্কোর দরকার পড়ে না। যারা ব্যবসায়িক পরিকল্পনা করে রয়েছেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সোনায় সোহাগা।
প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিল সাধারণ মানুষের কথা ভেবেই, যাতে তারা খুব সহজেই ব্যবসা শুরু করতে পারে। আর ই মুদ্রা লোন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই দেওয়া হয়, যা ঘরে বসেই আবেদন করা যায়। এতে কোনওরকম কাগজপত্র ঝামেলাও পোহাতে হয় না। শুধুমাত্র নিজের কিছু তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন করা যায়। আর এখনও পর্যন্ত কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে এসেছে। জানা যাচ্ছে, এই স্কিমে মাত্র ৯ থেকে ১২ শতাংশের মধ্যে সুদের হার থাকে, যা অন্যান্য লোনের তুলনায় অনেকটাই কম।
মেলে সরকারি ভর্তুকি
প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় সরকারি ভর্তুকি রয়েছে যার মাধ্যমে খুব সহজেই ঋণ পরিশোধ করা যায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষরা এই প্রকল্পের জন্য উপকৃত হচ্ছে। আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই কর্মসংস্থানের হার অনেকটাই বেড়েছে। এই মুদ্রা লোনে অ্যাপ্লাই করলে মাত্র ৫ মিনিটের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর এতে কোনওরকম মধ্যস্থতাকারিনী থাকে না। সরাসরি সরকারি ব্যাঙ্ক থেকে লোন মেলে। তাই আপনি যদি নতুন উদ্যোগী হন, তাহলে আপনার জন্য হতে পারে এটি সেরা বিকল্প।
ই মুদ্রা লোনের পরিমাণ
প্রসঙ্গত, ই মুদ্রা লোন প্রকল্পটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত, যা বিভিন্ন পরিমাণ ঋণ দেয়—
- প্রথমত রয়েছে শিশু ঋণ, যেখানে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন মেলে, যেটা ছোট ব্যবসা করার জন্যই উপযুক্ত।
- দ্বিতীয়ত রয়েছে কিশোর লোন, যেটিতে ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন মেলে। আর এতে মঝারি স্কিলের ব্যবসা শুরু করা যায়।
- তৃতীয়ত রয়েছে, তরুণ লোন, যেখানে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন মেলে।
এই ধরনের লোনগুলি মূলত ব্যবসায়িক চাহিদা পূরণ করার জন্যই। শিশু লোন দিয়ে অনেকে ছোট ছোট দোকানও খুলে ফেলে। পাশাপাশি কিশোর লোন দিয়ে উন্নত যন্ত্রপাতি কেনা যায়। আর তরুণ লোন বড় ব্যবসা শুরু করার জন্য একেবারে সেরার সেরা বিকল্প।
প্রসঙ্গত, দেশের সমস্ত পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে এখন এই লোন দেওয়া হয়। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ করে অনলাইনে এই লোনের সুবিধা দিয়ে থাকে। এসবিআই এর এই মুদ্রা লোন অনলাইনে আবেদন করলে মিনিটের মধ্যে ৫০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। আর অন্য ব্যাঙ্কগুলোতে সুদের হার মোটামুটি ৯ থেকে ১২ শতাংশ। পাশাপাশি ভালো ক্রেডিট স্কোর থাকলে লোন পাওয়ার সম্ভাবনা আরও বাড়ে।
আরও পড়ুনঃ বাংলার প্রত্যেকে পাবে মাসে ৫০০০ টাকা, নতুন প্রকল্প মমতার – West Bengal Government Scheme
কীভাবে আবেদন করবেন?
স্টেট ব্যাঙ্কের এই লোনে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর মুদ্রা ঋণ অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- এরপর আবেদন ফর্ম পূরণ করুন নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
- এরপর সাবমিট করে দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এই প্রকল্পে কোনওরকম কাগজপত্র ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই লোন অ্যাপ্রুভ হয়ে যায়। আর ই মুদ্রা স্কিমে অনলাইনে আবেদন করে ইতিমধ্যে অনেকে উপকৃত হয়েছে।
অফলাইনেও করা যায় আবেদন
তবে কোনও গ্রাহক যদি অনলাইনে আবেদন না করতে চায়, তাহলে তারা ব্যাঙ্কে গিয়ে খুব সহজেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নীচের ধাপগুলি অবলম্বন করুন—
- সাথে করে আবেদন ফর্ম নিয়ে যেতে হবে।’
- সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
- ব্যবসার প্রমাণপত্র নিতে হবে।
- আধার কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে।
- ব্যাঙ্কে গিয়ে সেগুলি জমা দিলেই আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে।
আরও পড়ুনঃ ২ লক্ষ টাকা ছুঁচ্ছে সোনার দাম, তবে ৩০ হাজারে কেনার সুযোগ দিচ্ছে মোদী – Narendra Modi On Gold Price
প্রয়োজনীয় ডকুমেন্ট
তবে এছাড়াও কিছু ডকুমেন্ট প্রয়োজন আছে। সেগুলি হল—
- পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে।
- আধার কার্ড, ভোটার আইডি কার্ড, কেওয়াইসি ইত্যাদি লাগবে।
- যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যেতে হবে।
- ব্যবসার সঠিক প্রমাণপত্র নিয়ে যাবেন।
- ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন নিয়ে দিতে হবে।
আর এগুলো নিয়ে গেলে খুব সহজেই আপনি এই লোন পেয়ে যাবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মিনিটের মধ্যেই ব্যাঙ্ক অ্যাপ্রুভ করে দেয়।