বাড়িতে ২-৩ ঘণ্টা সময় দিয়েই মাসে ৩০ হাজার আয়, শুরু করুন এই কাজ – Work From Home Job
বং নিউজ, ওয়েবডেস্ক: বর্তমান সময়ে চাকরির বাজারের যা অবস্থা, তাতে অনেকেই ব্যবসার দিকে পা বাড়াতে চাইছে। তবে সঠিক ব্যবসার আইডিয়া (Business Idea) সকলে পায় না। অনেকে পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আয়ের খোঁজ করে থাকে। আবার অনেকে বিভিন্ন কাজের পাশাপাশি কিছু ইনকাম করতে চাই। তবে পার্টটাইম কাজ কিংবা ব্যবসা এর জন্য হতে পারে দারুণ বিকল্প। এমনকি কিছু কিছু ব্যবসা রয়েছে, যেগুলি খুব কম বিনিয়োগে শুরু করে মোটা অংকের টাকা লাভ করা যায়।
যদি দিনে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা শুধু সময় দেন, আর সামান্য পরিশ্রম করেন, তাহলে আপনি মাস গেলে মোটামুটি ২০ থেকে ৩০ হাজার টাকা হামেশাই ইনকাম করতে পারবেন। বিশেষ করে এই ধরনের ছোট ছোট কাজ ও ব্যবসাগুলি, যে কোনও বয়স বা যে কোনও জায়গাতেই করা যায়। চলুন এরকমই কিছু ব্যবসার আইডিয়া আজকের প্রতিবেদনে তুলে ধরব।
কনটেন্ট রাইটিং করে আয় (Content Writing)
যারা মোটামুটি লেখালেখি করতে ভালোবাসে, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা বিকল্প। কারণ, কনটেন্ট রাইটিং করে মাস গেলে মোটা অংকের টাকা আয় করা যায়। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংবাদ সংস্থা ওয়েবসাইট রয়েছে। তাদের মানসম্পন্ন কনটেন্ট রাইটারের দরকার হয়। আর এই কাজের জন্য আপনি শুধুমাত্র বাংলা বা ইংরেজি নয়, বরং যে কোনও ভাষায় লিখতে পারবেন।
হ্যাঁ, গুগল সার্চের মাধ্যমে বিভিন্ন ভাষায় আপনি রিসার্চ করে কন্টেন্ট লিখতে পারবেন। এমনকি ইউনিক আর্টিকেল লিখলে এই পেশায় খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। পাশাপাশি নিজেও ব্লগ শুরু করে ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে শুধু একটি ওয়েবসাইটের ডোমেইন ও হোস্টিং কিনতে হবে। পাশাপাশি আপনি যদি জব খুঁজতে চান, তাহলে ফ্রিল্যান্সার, ফাইবার, ইন্টার্নশালা, ইত্যাদি সাইট থেকে খুব সহজেই এরকম কাজ খুঁজে নিতে পারবেন।
প্রসঙ্গত, অনেক নিউজ সাইট, এফিলিয়েট মার্কেটিং ব্লগ বা রিভিউ ওয়েবসাইটেও লিখে মোটা অংকের টাকা ইনকাম করা যায়। আর মোদ্দা কথা, দিনে যদি আপনি দুই থেকে তিন ঘন্টা লেখালেখি করতে পারেন, তাহলে মাসে ১৫,০০০ টাকা বা তার বেশি হামেশাই ইনকাম করা যায়। তাই এটি হতে পারে ইনকামের একটি সেরা রাস্তা।
প্যাকেজিং-এর কাজ (Packaging Job)
যারা ঘরে বসেই কাজ করতে চান বা বাইরে বের হতে চান না, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প। এই কাজ করতে গেলে আপনার কোনই স্কিল দরকার হবে না। ঘরে বসে শুধুমাত্র প্যাকিংয়ের একটু কাজ জানতে হবে। অনেক ছোট বড় কোম্পানি রয়েছে, যারা তাদের প্রোডাক্ট যেমন ধূপকাঠি, চকলেট বা জুতো কিংবা বিভিন্ন কসমেটিক্স দ্রব্য প্যাকেজিংয়ের জন্য ঘরে বসে কাজের সুযোগ দেয়।
সবথেকে বড় ব্যাপার, এই ধরনের কাজে খুব একটা সময় দিতে হয় না। দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা সময় দিলেই মাস গেলে মোটা অংকের টাকা ইনকাম করা যায়। তবে এখানে নির্দিষ্ট কোয়ান্টিটি অনুযায়ী পেমেন্ট করা হয়। আর এর ফলে আপনি যত বেশি প্যাকেজ করবেন, তত বেশি ইনকাম করতে পারবেন।
এই জব করতে গেলে আপনি আগরবতী প্যাকিংয়ের ওয়ার্ক ফ্রম হোম লিখে সার্চ করতে পারেন। কিংবা গুগল ম্যাপের মাধ্যমে নির্দিষ্ট কিছু কোম্পানির নাম, ফোন নম্বর ও ঠিকানাও খুঁজে বের করতে পারবেন। এমনকি এই ধরনের কাজ করেও আপনি মাস গেলেই হামেশাই ১৫,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাও সম্পূর্ণ ঘরে বসে।
আরও পড়ুনঃ বাড়ি বই না পড়লেও পরীক্ষায় আসবে 100% নম্বর, মানুন এই ছোট্ট টিপস – How to Score Highest Marks in Exam
ভিডিও এডিটিং-এর কাজ (Video Editing Job)
বর্তমান সময়ে ভিডিও এডিটিং সবথেকে ডিমান্ডেবেল একটি ব্যবসা। যারা ভিডিও তৈরি করতে পারে বা এডিটিং-এ আগ্রহী, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প। এটি ইনকামের সেরা সুযোগ হতে পারে। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে রিলস আপলোড করার জন্য কনটেন্টের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে ভিডিও এডিটরের চাহিদাও বাড়ছে।
এদিকে এই কাজের সবথেকে বড় সুবিধা, আপনি চাইলে নিজের স্মার্টফোন কিংবা ছোটখাটো একটি পিসি দিয়েই এই এডিটিং করতে পারবেন। সেরকম কোনও ইনভেস্টের প্রয়োজন হয় না। যদি আপনি ভালো ভিডিও এডিট করতে পারেন এবং ট্রানজেকশন, কালার গ্রেডিং ইত্যাদি অ্যাড করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি থেকে হামেশাই অর্ডার হায়ার করতে পারবেন।
তবে সবথেকে বড় ব্যাপার, আপনি যদি ভিডিও এডিটিং করেন, তাহলে নিজেই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ খুলে চালাতে পারেন। সেক্ষেত্রে আপনার মাস গেলে কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা ইনকাম হবে। হ্যাঁ, একবার আপনি এই প্রফেশনে দাঁড়াতে পারলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
আরও পড়ুনঃ প্রত্যেক মেয়েকে ২৫,০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আবেদন করুন – Rupashree Scheme West Bengal
অনলাইন প্ল্যাটফর্ম থেকেই করুন আয়
প্রসঙ্গত, বর্তমানে অনলাইনে কাজ খুঁজে পাওয়াটা আগের থেকে অনেক সহজ হয়ে উঠেছে। এমন কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলিতে আপনি সামান্য লগইন করে পার্ট টাইম কাজ খুঁজে পেতে পারেন, তাও খুব সহজেই। যেমন—
- Freelancer.com, Fiverr, Upwork- কনটেন্ট রাইটিং, ডিজাইন, ট্রান্সলেসন বা অন্যান্য কাজের স্কিল ভিত্তিক প্রফেশন আপনি এখান থেকেই খুঁজে পেতে পারেন। এর জন্য শুধুমাত্র আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
- Internshala- ছাত্রদের জন্য কিংবা পার্টটাইম বা ইন্টার্নশিপ যারা করতে চান, তাদের জন্য এটি কাজের সেরা সুযোগ।
- LinkedIn জব- যারা প্রফেশনাল কাজ করতে চান, তাদের জন্য চাকরি খোঁজার সব থেকে সেরা জায়গা এটি।
আরও পড়ুনঃ ৬০ বছর বয়সেও লাগবে ১৮ এর ‘বেবি গার্ল!’ এভাবে করুন স্কিন কেয়ার ও মেকাপ – Skin Care Routine
তবে সবথেকে বড় ব্যাপার, শুধুমাত্র কাজ খুঁজলেই চলবে না, বরং আপনি চাইলে নিজেই একটি ছোট ব্যবসা শুরু করতে পারবেন। যেমন ক্যান্ডেল মেকিং, ধূপকাঠি তৈরি, লোকাল হ্যান্ডিক্রাফট, টিফিন সার্ভিস ইত্যাদি। আর এই ব্যবসা শুরু করে যদি একবার আপনি দাঁড়াতে পারেন, তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না।