রেশনের সাথে ১০০০ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন? – 1000 Rupees With Ration

অন্যান্য

বং নিউজ, ওয়েবডেস্ক: পুজোর মরসুমে বিরাট বিভ্রান্তি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাল হচ্ছে একটি খবর। জানা যাচ্ছে, ফ্রি রেশনের (Ration) সঙ্গে নাকি ১০০০ টাকা করে দিচ্ছে সরকার। আর এই খবর শোনা মাত্রই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রেশন দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তবে আদৌ কি তাই? এই খবর কি আদৌ সত্যি? নাকি এটি সম্পূর্ণ প্রচার? চলুন বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।

ফ্রি রেশনের (Ration) সঙ্গে ১০০০ টাকা দেবে সরকার?

সম্প্রতি অনলাইনেের কিছু নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে দাবী করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকার নাকি পুজোর সময় রেশন কার্ডধারীদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছে। আর তা হল- ফ্রি রেনের সঙ্গে ১০০০ টাকা করে দেওয়া হবে। এবার অনেকেই ভাবছেন যে, এটি দুয়ারের সরকার প্রকল্পের মতো নতুন কোনও উদ্যোগ।

তবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে যে, এই দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। বর্তমানে রাজ্যে বিনামূল্যে রেশন প্রকল্প চলছে ঠিকই। অর্থাৎ বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। কিন্তু নগদ অর্থ দেওয়ার কোনও ঘোষণা এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি।

অক্টোবর মাসে বিনামূল্যে রেশনের তালিকা

খাদ্য দপ্তরে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, অক্টোবর মাসেও রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের বিনামূল্যে রেশনের সুবিধা পাবে। সেই হিসাব অনুযায়ী, অর্থাৎ সরকারের নিয়ম অনুযায়ী—

  • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) প্রকল্পের আওতায় কার্ডধারীরা পরিপার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য পাবে।
  • অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH) পরিবারের কার্ডধারীরা প্রতি সদস্য পিছু ৫ কেজি খাদ্যশস্য পাচ্ছে।
  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (SKSY) এর আওতায় মাথাপিছু ২ থেকে ৫ কেজি পর্যন্ত চাল এবং গম বিতরণ করা হচ্ছে।

তবে এক্ষেত্রে জেনে রাখার বিষয়, এই সমস্ত সুবিধা সম্পূর্ণ বিনামূল্যেই মিলবে এবং এই প্রকল্প ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্তই চালু থাকবে।

তাহলে ১০০০ টাকা কারা দিচ্ছে?

যদিও এই ১০০০ টাকার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসেনি। সম্প্রতি উড়িষ্যা সরকার জুলাই মাসে তাদের রাজ্যের বিপিএল এবং অন্ত্যোদয় কার্ডধারীদের রেশনের সঙ্গে ১০০০ টাকা করে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছিল। একইভাবে ছত্তিশগড় সরকারও ১৫ হাজার বিপিএল পরিবারকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনওরকম ঘোষণা আসেনি।

পশ্চিমবঙ্গে রয়েছে একাধিক প্রকল্প

প্রসঙ্গত, রেশনের সঙ্গে নগদ অর্থ হয়তো পশ্চিমবঙ্গ রাজ্যে দেওয়া হচ্ছে না। কিন্তু রাজ্য সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে এবং তার আওতায় আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। যেমন—

  • লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১২০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয়। এমনকি এই ভাতার পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানা যাচ্ছে।
  • কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রতি বছরে মোটা অংকের আর্থিক সহায়তা করা হয়, যা তাদের কৃষিকাজের প্রতি আরও মনোযোগ বাড়ায়।
  • শ্রমশ্রি প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।
  • বিধবা ভাতা এবং বার্ধক্য পাতার আওতায় রাজ্যের সাধারণ মানুষের প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাচ্ছে।

রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া

উল্লেখ্য, রেশন কার্ড মূলত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেওয়া হয়। আর রেশন পেতে গেলে অবশ্যই নাগরিকদের একটি বৈধ রেশন কার্ড থাকা দরকার। রেশন দোকানে গিয়ে রেশন কার্ড দেখিয়ে চাল, গম, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্য সংগ্রহ করা যায়। তবে যাদের নতুন কার্ড হয়নি, তারা অনলাইনের মাধ্যমে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করে নিতে পারবে।

এক্ষেত্রে এই বিষয়টিও জেনে রাখা উচিত, রেশন কার্ড ভারত সরকারের কর্তৃক জারি করা একটি ডকুমেন্ট, যা নাগরিকত্বের পাশাপাশি উপযুক্ত ব্যক্তিদের খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাহায্য করে। আর এটি ডিজিটাল পিডিএফ আকারেও পাওয়া যায়। এর মাধ্যমে নাগরিকরা “এক দেশ, এক রেশন কার্ড” সুবিধার আওতায় ভারতের যেকোনও জায়গা থেকেই রেশন সামগ্রী পেতে পারে।

আরও পড়ুনঃ ৮৯৫ টাকায় ডেটা, কলিং সহ ৩৬৬ দিনের প্ল্যান আনল Jio – Low Budget Recharge Plan Jio

সতর্কবার্তা 

জানিয়ে রাখি, অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ছে যে, হয়তো পশ্চিমবঙ্গ সরকারেরও রেশনের সাথে ১০০০ টাকা করে দেবে। তবে না, এরকম কোনওরকম ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি। তাই কোনও তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অফিসিয়াল কোনও নোটিশ আসলে সেই নোটিশ ফলো করেই এগোন। সরকারি ঘোষণা কিংবা বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনও খবরের ভিত্তিতে পদক্ষেপ নেবেন না। এমনকি স্থানীয় রেশন ডিলার বা ব্লক অফিস থেকে সঠিক তথ্য জেনে নিতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bong Newz

Founder of Bong Newz. 4 years experienced in this field. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *