আধার আপডেট করতে গেলেই লাগবে ৭০০ টাকা, নতুন নিয়ম UIDAI-র – Aadhar Update UIDAI
বং নিউজ, ওয়েবডেস্ক: আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র কোনও ডকুমেন্ট নয়, বরং এটি আমাদের পরিচয়পত্র হিসেবে সবথেকে নির্ভরযোগ্য নথি। স্কুলের ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা কিংবা সিম তোলা, সমস্ত কাজে আধার কার্ড ব্যবহার করা হয়। হ্যাঁ, দৈনন্দিন জীবনের সবথেকে অপরিহার্য অংশ এটি। তাই আধার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক ও আপডেট রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ।
তবে সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেট করার নতুন নিয়ম জারি করেছে। জানা যাচ্ছে, এবার এই নতুন নিয়ম অনুযায়ী, ফি কিছুটা বাড়ানো হয়েছে। গত ১ অক্টোবর থেকেই এই নতুন হারে ফি কার্যকর করা হয়েছে, যার ফলে এখন নাগরিকদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিংবা বায়োমেট্রিক আপডেট করার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে হ্যাঁ, শিশু বা কিশোরদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে বলে খবর।
আজকের প্রতিবেদনে এই আধার আপডেট সংক্রান্ত যাবতীয় তথ্য, কোন আপডেট কত টাকা ফি লাগবে, কীভাবে আপডেট করবেন, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হল। তাই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।
আধার কার্ড আপডেট কি বাধ্যতামূলক?
প্রসঙ্গত, নাগরিকত্বের প্রমাণপত্র বা পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে আধার কার্ডের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক আপডেট জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন রকম পরিবর্তন আসে। কেউ ঠিকানা বদলায়, কেউ বা আবার নিজের নামের বানান সংশোধন করে। আবার কেউ বায়োমেট্রিক আপডেট করে থাকে। পাশাপাশি অনেকে মোবাইল নম্বরও পরিবর্তন করে। আবার বয়স অনুযায়ী শিশুদের বায়োমেট্রিক তথ্য বদলে যায়। সেক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পর তা আপডেট করতে হয়।
এদিকে যদি আপনি আধার কার্ডে ভুল তথ্য দেন, তাহলে বিভিন্ন রকম সরকারি প্রকল্প বা ব্যাঙ্কে সমস্যার সম্মুখীন হবেন। হয়তো টাকা আটকে যাবে বা কোনও সরকারি প্রকল্পের টাকা ঢুকবে না। তাই UIDAI নাগরিকদের আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়ে থাকে.
ধার্য করা হয়েছে নতুন ফি
সম্প্রতি UIDAI এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ১ অক্টোবর, ২০২৫ থেকে আধার কার্ড আপডেট করার জন্য নতুন হারে ফি দিতে হবে। তবে আগের তুলনায় কিছু কিছু পরিষেবায় ২৫ টাকা করে ফি বাড়ানো হয়েছে। আর এর পাশাপাশি একটি নতুন পরিষেবাও যুক্ত করা হয়েছে। আর তা হল বাড়িতে বসে আধার আপডেট করার সুবিধা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, কোন আপডেটে কত টাকা ফি বাড়ানো হল।
আরও পড়ুনঃ লেখালেখি করেই মাসে ১ লক্ষ আয়, বাড়িতে বসেই হবে এভাবে ইনকাম – Content Writing Job By Google Adsense
| পরিষেবার নাম | আগের ফি | এখনকার ফি |
| ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল বা ইমেল আইডি | ৫০ টাকা | ৭৫ টাকা |
| বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ বা চোখের মনি আপডেট | ১০০ টাকা | ১২৫ টাকা |
| বাড়িতে বসে পরিষেবা অর্থাৎ হোম সার্ভিস | ৫০০ টাকা | ৭০০ টাকা |
| শিশু বা কিশোরদের জন্য বায়োমেট্রিক আপডেট | ৫০ টাকা | বিনামূল্যে |
| নবজাতকদের আধার কার্ড নিবন্ধন এবং বায়োমেট্রিক আপডেট | বিনামূল্যে | বিনামূল্যে |
কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, নতুন ফি কাঠামো কার্যকর করা হলেও শিশু এবং কিশোরদের ক্ষেত্রে এবার সম্পূর্ণরূপে ছাড় দেওয়া হবে। যেমন—
- নবজাতক শিশুদের আধার কার্ড সম্পূর্ণ বিনামূল্য তৈরি করা হবে এবং ইস্যু করা যাবে।
- ৫ থেকে ৭ বছর বয়স এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোরদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। উল্লেখ্য, আগে এর জন্য ৫০ টাকা করে ফি দিতে হত।
আর এই নতুন নিয়মের ফলে শিশুদের পরিচয়পত্র খুব সহজেই যাচাই করা যাবে এবং বায়োমেট্রিক আপডেট থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
বাড়িতে বসেই পাওয়া যাবে আধার পরিষেবা
এদিকে UIDAI এবার নতুন একটি পরিষেবা চালু করেছে, যেখানে বাড়িতে বসেই আধার আপডেট করা যাবে। যেমন বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেট করতে পারবেন। তবে এর জন্য আপনাকে ফি গুনতে হবে। আর সেই ফি ধার্য করা হয়েছে ৭০০ টাকা। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই আপনি বাড়িতে বসে আধার আপডেট করতে পারবেন।
হ্যাঁ, যারা বিশেষ করে অসুস্থ, প্রবীণ নাগরিক বা চলাফেরায় অক্ষম, তাদের জন্য এই পরিষেবা উপকারে আসতে পারে। এই পরিষেবা নিতে গেলে আপনাকে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। আর সেখান থেকে আবেদন ফি প্রদান করেই সাবমিট করতে হবে। তারপর আধারের প্রতিনিধিরা বাড়িতে এসে নির্দিষ্ট দিনে আপনার বায়োমেট্রিক আপডেট করে দিয়ে যাবে।
আধার আপডেট করবেন কীভাবে?
দেখুন, আধার আপডেট করার জন্য মূলত দুইটি উপায় রয়েছে। এক অনলাইন আপডেট এবং অপরটি অফলাইন আপডেট।
অনলাইনে নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি আপডেট করা যায়। আর এর জন্য আধার রেজিস্টার মোবাইল নম্বর থাকতে হয়। আর অনলাইনে আপডেটের পর তথ্য যাচাইয়ের জন্য প্রমাণপত্র আপলোড করতে হয়।
অফলাইনে শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট হয়। এর জন্য নিকটবর্তী কোনও আধার সেবাকেন্দ্রে যেতে হয়। আর সেখান থেকে রশিদ দেওয়া হয়, যার মাধ্যমে পরবর্তী সময়ে আপনি আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
সাধারণ নাগরিকদের জন্য সতর্কবার্তা
প্রসঙ্গত, আধার আপডেট করতে গেলে এখন শুধুমাত্র UIDAI অনুমোদিত আধার সেন্টার কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অন্য কোনও জায়গায় বা প্রতারণার ফাঁদে পা দেবেন না। কখনও কোন এজেন্ট বা অচেনা ব্যক্তিকে আধার নাম্বার কিংবা ওটিপি শেয়ার করবেন না। আর নিয়মিত আধার ডাউনলোড করে নিজের স্ট্যাটাস ট্র্যাক করবেন। পাশাপাশি সব সময় আধার কার্ডের তথ্য সঠিক রাখতে হবে। আর বিশেষ করে মাস্ক আধার ব্যবহার করার চেষ্টা করুন। এতে জালিয়াতি অনেকটাই কমবে।
এদিকে আসল এবং নকল আধার কার্ডের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর আসল ও নকল আধার কার্ড চেনার কিছু উপায় রয়েছে। সেগুলি হল—
- UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই নিজের আধার নম্বরকে যাচাই করে নিতে হবে।
- mAadhaar মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন।
- কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই তথ্য যাচাই করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ মাত্র ১ টাকাতেই জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, ঝটপট আবেদন করুন – WB Government Scheme
তবে যদিও কিছু কিছু পরিষেবায় ফি বাড়ানো হয়েছে, কিন্তু আদার আপডেট করা সত্যিই জরুরী। প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে যেহেতু আধার কার্ড পরিচয়ের মূল প্রমাণপত্র হয়ে দাঁড়িয়েছে, তাই এখনই আপডেট করে ফেলুন, যদি আপনার আধার কার্ডে কোনওরকম ভুল থাকে বা তথ্য আপডেট না থাকে। আবারও বলে রাখি, কোনও প্রতারণার ফাঁদে পা দেবেন না। নিজের সিদ্ধান্তে নিজে আপডেট করবেন। আর কেন্দ্র সরকার বা ইউআইডিআই অনুমোদিত কোনও আধার সেন্টারে গিয়েই এই কাজগুলি সারুন।