লেখালেখি করেই মাসে ১ লক্ষ আয়, বাড়িতে বসেই হবে এভাবে ইনকাম – Content Writing Job By Google Adsense
বং নিউজ, ওয়েবডেস্ক: যারা মোটামুটি লেখালেখি (Content Writing) করতে ভালোবাসেন এবং ঘরে বসেই ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। বর্তমানে আমরা ডিজিটাল দুনিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। তাই অফিসে গিয়ে এখন আর কাজ করার দরকার পড়ে না। ঘরে বসেই লেখার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। তার জন্য সেরা সুযোগ নিয়ে এসেছে গুগল এডসেন্স (Google Adsense)।
কিন্তু কীভাবে লেখালেখি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন, সবটা জানিয়ে দেবো আজকের প্রতিবেদনে। শুধু ধৈর্য ধরে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এই প্রতিবেদনে আমরা জানাবো, কীভাবে লেখালেখি করে খুব সহজেই গুগল এডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারবেন এবং কী ধরনের কনটেন্টে সবথেকে বেশি আয় হয়, পাশাপাশি কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং SEO কীভাবে করবেন, সমস্ত তথ্য।
| কী কাজ | কন্টেন্ট রাইটিং |
| কোথায় বসে করবেন | ঘরে বসেই |
| খরচ কত পড়বে | মোটামুটি ২৫০০-৩০০০ টাকা |
| ইনকাম কত হবে | মাসে ১ লক্ষের উপরে |
| কতদিনে ইনকাম হবে | ৬ মাসের মধ্যে |
| প্রয়োজনীয় ওয়েবসাইট | www.hostinger.com |
লেখালেখি থেকেই হবে ইনকাম
বর্তমান সময়ে অনেকে রয়েছে, যারা দৈনন্দিন বিভিন্ন ঘটনা নিয়ে লিখতে ভালোবাসে বা সাম্প্রতিক ঘটনা কিংবা লাইফস্টাইল বা অনেকে কবিতা লেখে, গল্প লেখে। তবে অনেকে লেখার সঠিক জায়গা খুঁজে পায় না। অনেকে আবার নিজের ডাইরিতে লিখে রাখে। তবে আপনি যদি সঠিক জায়গায় লিখতে পারেন, তাহলেই আপনি ঘরে বসে মোটা টাকা ইনকাম করতে পারবেন।
দেখুন, বর্তমান সময়ে গুগলে বহু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করে। আর আপনি যদি আপনার লেখার মাধ্যমে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলেই বাজিমাত। Google নিজেই আপনার ওয়েবসাইটে পাঠক পাঠিয়ে দেবে। এর মাধ্যমেই আপনি গুগল এডসেন্সের দ্বারা ইনকাম শুরু করতে পারবেন।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই চাকরি দিচ্ছে TCS, মাস গেলে মাইনে ৩৫,০০০ – TCS Recruitment 2025
কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন?
দেখুন, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, তা হল একটি ডোমেইন কেনা, আরেকটি হোস্টিং প্ল্যান কেনা। তবে এর জন্য Hostinger কিংবা অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। সেখান থেকে ডোমেইন কিনতে পারেন। যেমন bongnewz.com, anandabazar.com। আর হোস্টিং ডোমেইনের সঙ্গেই পেয়ে যাবেন।
এবার খরচ নিয়ে যদি কথা বলি, তাহলে ডোমেইন কিনতে গেলে মোটামুটি এক বছরের জন্য ৬০০ থেকে ১০০০ টাকা খরচ করতে হয়। আর হোস্টিংয়ে এক বছরের জন্য ১৫০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়। তবে আপনি চাইলে blogger.com এর মাধ্যমেও কাজ শুরু করতে পারবেন। সেখানে প্রথমে কোনও খরচ করার দরকার পড়ে না।
এবার হোস্টিং আর ডোমেইন কেনার পরে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- ডোমেইন কেনার পরে প্রথমে আপনাকে সেখানে ওয়ার্ডপ্রেস (WordPress) ইনস্টল করতে হবে।
- এরপর আপনি সুন্দর একটি থিম সিলেক্ট করতে পারেন। ফ্রিতেই প্রচুর থিম পাওয়া যায়। তার মধ্যে যে কোনও একটি সিলেক্ট করে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আর যদি প্রফেশনাল চান, তাহলে থিম কিনে নিতে পারেন।
- এরপর আপনাকে শুধু নিয়মিত কন্টেন্ট লিখে পাবলিশ করতে হবে। ব্যাস এটুকুই কাজ।
SEO কীভাবে করবেন?
এবার শুধু কনটেন্ট লিখে পাবলিশ করলেই তো হবে না, গুগলের কাছে তো আপনার কনটেন্টগুলো পাঠাতে হবে। তার জন্য আপনাকে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। অর্থাৎ, আপনার লেখাগুলিকে এমন ভাবে সাজাতে হবে, যাতে গুগল সহজেই আপনার পোস্ট র্যাঙ্ক করায়। তবে এর জন্য কিছু ধাপ অবলম্বন করতে পারেন। সেগুলি হল—
- টাইটেলে সঠিক কিওয়ার্ড (Keywords) ব্যবহার করতে হবে।
- আকর্ষণীয় টাইটেল দিতে হবে, যাতে পাঠক দেখেই তাতে ক্লিক করে।
- মেটা ডেসক্রিপশনে (Meta Description) অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। আর এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন দিতে হবে।
- অবশ্যই ছবিতে অল্ট টেক্সট (Alt Text) ব্যবহার করতে হবে।
- কনটেন্টের ভিতরে ইন্টারলিঙ্কিং করুন। নিজের লেখা কোনও পোস্টের লিঙ্ক দিন।
- পারমালিঙ্কে অবশ্যই সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন।
- ট্যাগ এবং ফোকাস কিওয়ার্ড এমন এমন দিন, যেগুলি সার্চ হয়।
আর যদি একবার আপনি SEO শিখতে পারেন, তাহলে আপনার কনটেন্ট পাঠকদের কাছে এমনিতেই পৌঁছবে। এতে আপনার ইনকাম ১০ গুন বাড়বে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাস করলেই হবে, ২০ লক্ষ টাকা স্কলারশিপ দিচ্ছে SBI – State Bank Scholarship
কোন কোন লেখায় বেশি ইনকাম হয়?
দেখুন, আপনি গল্প, কবিতা, প্রবন্ধ যা খুশি তাই লিখতে পারবেন। তবে গুগল বেশি ইনকাম দেয় মূলত খবর থেকে বা তথ্যসমৃদ্ধ কিংবা সার্চযোগ্য কনটেন্ট থেকে। তালিকায় রয়েছে—
- চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট, যেমন সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, রেজাল্ট ইত্যাদি।
- বিভিন্ন রকম সরকারি স্কিম, যেমন কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, স্কলারশিপ ইত্যাদি।
- স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় আপডেট, যেমন ফিটনেস টিপস, হেলদি ডায়েট ইত্যাদি।
- লাইফস্টাইল সম্পর্কিত বিভিন্ন ব্লগ, যেমন ট্রাভেল গাইড, ট্যুর, বাজেট ইত্যাদি।
- বিভিন্ন রকম টেক নিউজ, যেমন রিচার্জ প্ল্যান, মোবাইল রিভিউ, সফটওয়্যার আপডেট ইত্যাদি।
- সাম্প্রতিক বিভিন্ন খবর, যেমন রাজ্য বা দেশের খবর, আন্তর্জাতিক খবর, খেলার খবর ইত্যাদি
- টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন আপডেট, যেমন রাজ্য বা কেন্দ্র সরকারের ডিএ, স্কলারশিপ ইত্যাদি।
মোদ্দা কথা, পাঠক প্রতিদিন যে সমস্ত কন্টেন্ট গুগলে খোঁজে বা সার্চ করে, সেগুলির উপরে লিখলে আপনি খুব তাড়াতাড়ি ট্রাফিক পাবেন।
কীভাবে আয় করবেন?
ব্লগ লিখে আয় করার প্রধান উৎস হল গুগল এডসেন্স। যখন আপনার ওয়েবসাইটে প্রতিদিন মোটামুটি ৫০০ থেকে ১০০০ ভিজিটর আসা শুরু করবে, তখন আপনাকে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে হবে। আর একবার যদি আপনার গুগল এডসেন্স অ্যাপ্রুভাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারবেন। আর দর্শক প্রতি বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনি ১ থেকে ১০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
- ধরুন, আপনার ওয়েবসাইটে প্রতিদিন ১০০০ ভিজিটর আসছে। তাহলে আপনি আনুমানিক মাসে ৩০০০ থেকে ৭০০০ টাকা ইনকাম করতে পারবেন।
- যদি আপনার ওয়েবসাইটে প্রতিদিন দৈনিক ১০,০০০ ভিজিটর আসে, তাহলে আনুমানিক মাসে ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা ইনকাম করতে পারবে।
- যদি প্রতিদিন ৩০,০০০ এর বেশি ভিজিটর আসে, তাহলে প্রতি মাসে আনুমানিক ১ লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন।
কত দিনে শুরু হবে ইনকাম?
দেখুন, ওয়েবসাইট বা ব্লগ লেখা শুরু করার সঙ্গে সঙ্গেই সেই ইনকামের আশা করবেন, এমনটা নয়। প্রথমে আপনাকে এক-দুই মাস ভালো করে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আপনি এই ফিল্ডে প্রথম। আর প্রথমে আপনি কনটেন্ট রাইটারও নিতে পারবেন না। কারণ আপনার বাজেট কম। সেক্ষেত্রে আপনাকেই শিখতে হবে। এরপর ধীরে ধীরে গুগল সার্চ থেকে আপনার ভিজিটর আসা শুরু হবে। আর তিন থেকে ছয় মাসের মধ্যেই মোটামুটি গুগল এডসেন্স অ্যাপ্রভ হয়ে ইনকাম শুরু হতে পারে। তবে আপনাকে প্রথমে ধৈর্য ধরতে হবে।
গুগল এডসেন্স এপ্রুভ হওয়ার পর প্রতিমাসে আপনার ইনকাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। প্রথমত, আপনাকে ১০০ ডলার পূরণ করতে হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০০ টাকা। তারপর প্রতিমাসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার হয়ে যাবে।
মূল্যবান কিছু টিপস
তবে এক্ষেত্র আবারও জানিয়ে রাখি, ওয়েবসাইট খোলার শুরুতেই যে ইনকাম করবেন, এমনটা নয়। প্রথমে ধৈর্য ধরতে হবে। কারণ দ্রুত ফল পাওয়া যাবে না। আর নিজের মতো করে লিখুন। কোনও জায়গা থেকে কপি করবেন না, বা AI ব্যবহার করবেন না। মৌলিক লেখা থাকতে হবে এবং লেখা হবে ইনফরমেটিভ। পাশাপাশি SEO করতে হবে, আর অ্যালগোরিদমের জন্য আপনার কনটেন্ট সেইভাবে সাজাতে হবে।
আরও পড়ুনঃ বাড়ি কন্যা সন্তান থাকলেই মিলছে ১০ লক্ষ টাকা, এখনই আবেদন করুন – Sukanya Samriddhi Yojana
তাই যদি বাড়িতে বসে লেখালেখির মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিজের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন আর আজ থেকেই নিজের কনটেন্ট লিখে পাবলিশ করুন। এতে ভবিষ্যতের জন্য চিন্তামুক্ত হতে পারবেন।