৭৫ টাকায় আনলিমিটেড কল, ডেটা! জলের দরে সেরা প্ল্যান নিয়ে এল Jio

টেক

বং নিউজ, ওয়েবডেস্ক: টেলিকম বাজারে আবারও চমক দিল জিও (Jio Recharge Plan)। মাত্র ৭৫ টাকাতেই আনলিমিটেড কলিং আর ডেটার সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির এই সংস্থা। উৎসবের মরসুমে মুকেশ আম্বানি এবার এমনই কিছু সস্তার প্ল্যান নিয়ে বাজারে হাজির হয়েছে। এই প্ল্যানগুলি মোটামুটি ৭৫ টাকা থেকে শুরু করে ২২৩ টাকার মধ্যে পাওয়া যাবে।

জানা যাচ্ছে, এই প্ল্যানগুলোর মধ্যে আনলিমিটেড কলিং-এর সুবিধা, দৈনিক ডেটা, এসএমএস, ফ্রি জিও টিভি অ্যাক্সেস, এমনকি আরও অনেক সুবিধা পাওয়া যাবে। এক কথায়, কম খরচে গ্রাহকরা ভরপুর সুবিধা পাচ্ছে এই প্ল্যান রিচার্জ করলে। চলুন দেখে নিই তেমন কিছু রিচার্জ প্ল্যান।

৭৫ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

জিওর ৭৫ টাকার রিচার্জ প্ল্যানে যে সুবিধাগুলি মিলবে তা হল–

  • ২৩ দিনের জন্য ভ্যালিডিটি মিলবে।
  • প্রতিদিন ১০০ এমবি করে ডেটা এবং অতিরিক্ত ২০০ এমবি ডেটা মিলবে।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা মিলবে।
  • ৫০টি এসএমএসের সুবিধা মিলবে।
  • ফ্রি জিও টিভি অ্যাক্সেস পাওয়া যাবে।

যারা খুব অল্প দামে সামান্য ইন্টারনেট আর আনলিমিটেড কলিং এর সুবিধা নিতে চান, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে একেবারে সেরা বিকল্প।

৯১ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

জিওর ৯১ টাকার রিচার্জ প্ল্যানে যে সুবিধাগুলি মিলবে তা হল–

  • ২৮ দিনের ভ্যালিডিটি মিলবে
  • প্রতিদিন ১০০ এমবি করে ডেটা এবং অতিরিক্ত ২০০ এমবি ডেটার সুবিধা মিলবে।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা মিলবে।
  • ৫০টি এসএমএস পাওয়া যাবে।
  • ফ্রি জিও টিভির অ্যাক্সেস পাওয়া যাবে।

যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খুঁজছেন, অথচ বেশি টাকা খরচ করতে চান না, তাদের জন্য এই প্ল্যানটি সেরা।

১২৫ টাকার রিচার্জ প্ল্যানে কী কী মিলবে?

জিওর ১২৫ টাকার রিচার্জ প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল–

  • ২৩ দিনের ভ্যালিডিটি মিলবে।
  • প্রতিদিন ০.৫ জিবি করে ডেটার সুবিধা মিলবে।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।
  • ফ্রিতে জিও টিভি অ্যাক্সেস পাওয়া যাবে।

যারা বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন আর আনলিমিটেড কলিং এর সুবিধা চান, তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ ২০২৬ সালে কবে পড়ছে দুর্গাপুজো? দেখে নিন আজই সময়সূচী

১৫২ টাকার রিচার্জ প্ল্যানে কী কী মিলবে?

প্রসঙ্গত, জিওর ১৫২ টাকারও একটি রিচার্জ প্ল্যান রয়েছে। আর এই প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল–

  • ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
  • প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা পাওয়া যাবে।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।
  • প্রতিদিন ৫০টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
  • জিও টিভির অ্যাক্সেস পাওয়া যাবে।

আর এই প্ল্যানটি মূলত ছাত্র-ছাত্রীরা কিংবা অফিস কর্মীদের জন্য খুবই জনপ্রিয়। কারণ এখানে কলিং এর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের সুবিধাও থাকে।

জিওর ১৪৬ টাকার রিচার্জ প্ল্যানে কী কী মিলবে?

জিওর ১৪৬ টাকার রিচার্জ প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হল–

  • ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যায়।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়।
  • জিও টিভির অ্যাক্সেস পাওয়া যায়।

যারা প্রতিদিন অতিরিক্ত পরিমাণে ডেটা ব্যবহার করে এবং আনলিমিটেড কলিং এর দরকার হয়, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে সেরা বিকল্প।

জিওর ২২৩ টাকার রিচার্জ প্ল্যানে কী কী মিলবে?

জিওর ২২৩ টাকার রিচার্জ প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি হল–

  • ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
  • প্রতিদিন ১ জিবি করে ডেটার সুবিধা পাওয়া যায়।
  • আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যায়।
  • জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের অ্যাক্সেস পাওয়া যায়।

এক কথায়, যারা প্রচুর পরিমাণে ডেটা, কল এবং এন্টারটেইনমেন্টের প্যাকেজ চান, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে সোনায় সোহাগা হতে চলেছে।

আরও পড়ুনঃ পুজোর পরেই ১০০০ এর জায়গায় ২০০০ টাকা! বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা

এখনই করুন রিচার্জ

প্রসঙ্গত, জিও সব সময় তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামের প্ল্যান নিয়ে আসে। আর এবার মাত্র ৭৫ টাকায় এত কিছু সুবিধা দিচ্ছে, যা ভাবার বাইরে। কারণ আনলিমিটেড কলিং থেকে শুরু করে ডেটা, এমনকি এসএমএস এর সুবিধাও পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই প্ল্যানগুলো শুধুমাত্র জিও ভারত এবং জিও ফোনের জন্যই উপলব্ধ। স্মার্টফোনের জন্য নিতে গেলে বেশি টাকা খরচ করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Bong Newz

Founder of Bong Newz. 4 years experienced in this field. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *